৪৪তম বিসিএসে উত্তীর্ণদের নন-ক্যাডার পদের পছন্দক্রম স্থগিত

০৩ জুন ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ২২ আগস্ট ২০২৫, ১১:০২ AM
৪৪তম বিসিএসে উত্তীর্ণদের নন-ক্যাডার পদের পছন্দক্রম স্থগিত

৪৪তম বিসিএসে উত্তীর্ণদের নন-ক্যাডার পদের পছন্দক্রম স্থগিত © সংগৃহীত

৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে নন-ক্যাডার পদের চাকরিতে আগ্রহীদের পছন্দক্রমের প্রদান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন ।

এর আগে সোমবার (২ জুন) ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ অনুযায়ী ১ম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী প্রার্থীর কাছ থেকে পছন্দক্রম আহবান সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

উলেখ্য, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছে তৃতীয় শ্রেণির তালহা, চিকিৎ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এআই গবেষণা-থিসিসে এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর সমঝোতা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহেল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোড…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬