৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল কাল, পদ বাড়ছে না

২৯ জুন ২০২৫, ০৮:০৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৬:০২ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামীকাল সোমবার প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। এদিন সন্ধ্যার মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। আগামীকাল এ বিসিএসের ফল প্রকাশিত হলেও পদ সংখ্যা বাড়ছে না। যদিও পদ সংখ্যা বৃদ্ধির প্রস্তাব প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছিল।

রোববার (২৯ জুন) পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা জানান, ‘৪৪তম বিসিএসের ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আমাদের রেজাল্ট প্রসেসিং (আরপি) রুমে ফল তৈরির কাজ চলছে। পিএসসি চেয়ারম্যানের সরাসরি তত্ত্বাবধানে ফল তৈরির কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল এ বিসিএসের ফল প্রকাশ করা হবে।’

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার এক কর্মকর্তা জানান, ‘৪৪তম বিসিএসে প্রায় ৪০০ শতাধিক পদ বৃদ্ধির প্রস্তাব প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হলেও সেটি অনুমোদন হয়নি। এর ফলে এ বিসিএসে পদসংখ্যা বৃদ্ধি হচ্ছে না। এই পদগুলো নতুন বিসিএসের সাথে যুক্ত করা হবে।’

উল্লেখ্য, গত ৮ এপ্রিল পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘আমরা ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। ৪৪তম বিসিএসের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। ভাইভা শেষে ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।’ 

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে। ৪৪তম বিসিএসে মোট আবেদন করেছিলেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬