৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৩ মে

২৮ মার্চ ২০১৯, ০৩:২৭ PM

© ফাইল ফটো

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ মে। বৃহস্পতিবার দুপুরে সরকারি কর্ম কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। ২০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষায় এবার রেকর্ড সংখ্যক পরীক্ষা অংশগ্রহণ করবেন।

এর আগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে পরীক্ষা ৩মে অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়। কিন্তু ২ এবং ৪ মে এইচএসসি পরীক্ষা থাকায় ওইদিন বিসিএস পরীক্ষা আয়োজনে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান সাড়া দেয়নি। এবার সেই একই তারিখে পরীক্ষার সময়সূচি ঘোষণা করল পিএসসি।

গত ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। নির্ধারিত সময়ের মধ্যে রেকর্ডসংখ্যক প্রার্থীর আবেদন জমা হয়। প্রায় সাড়ে ৪ লাখ প্রার্থী আবেদন করেন।

এবারের পরীক্ষার মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ক্যাডার অনুসারে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়ার কথা রয়েছে।

ট্যাগ: পিএসসি
শারীরিক প্রতিবন্ধকতা নয়, সংকটই বড় বাধা— ফ্রিল্যান্সিং দক্ষত…
  • ২৮ জুন ২০২৬
রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির বাসে হামলা, শিক্ষার্থী-স্টাফ আ…
  • ২৮ জুন ২০২৬
ভারতের নতুন হাই কমিশনারের উচিত বাংলাদেশের মানুষের কাছে ক্ষম…
  • ২৮ জুন ২০২৬
এসএসসি পাসেই চাকরি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে, পদ ১৪…
  • ২৮ জুন ২০২৬
শিক্ষাছুটির পর বিদেশ থেকে না ফেরায় চাকরি গেল গোপালগঞ্জ বিশ্…
  • ২৮ জুন ২০২৬
পিএইচডি স্কলারশিপে অনিয়ম, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিএনপিপ…
  • ২৮ জুন ২০২৬