উপদেষ্টার চাপে ৪৬তম বিসিএস স্থগিত করা নিয়ে যা জানালেন আসিফ 

২৯ এপ্রিল ২০২৫, ০৩:২৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩২ PM
আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া

আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া © ফাইল ছবি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করতে ‘চাপ’ প্রয়োগের অভিযোগ উঠেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ জানান, পিএসসি সংস্কারের দাবিতে প্রায় ৮০ ঘন্টা অনশন করে ৪ জন চাকরি প্রার্থী ঝুঁকিপূর্ণ শারীরিক অবস্থায় পৌঁছালে পিএসসি এবং তাদের মধ্যে সমস্যা সমাধানের উদ্যোগ নিই। 

রাজু ভাস্কর্যে বসেও বারবার বলেছি ‘পিএসসি সাংবিধানিক, স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান। আমি পিএসসি এবং আপনাদের মধ্যে ব্রিজ হতে পারি, সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আমার নেই। প্রশ্নফাঁসের বিষয়টি সুরাহা না করে লিখিত পরীক্ষা নেওয়ার বিরুদ্ধে ছিলেন আন্দোলনকারীরা।’

উপদেষ্টা আসিফ বলেন, ‘পিএসসি সংশ্লিষ্ট সকলের সাথে রাজুতে বসেই ফোনে কথা বলেছি। পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম স্যার তিনজন সদস্য পাঠান আলোচনার জন্য। টিএসসিতে সাংবাদিক সমিতির অফিসে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি এবং পিএসসির সদস্যদের মধ্যকার দীর্ঘ আলোচনার পর পিএসসি লিখিত পরীক্ষা আপাত স্থগিত করার সিদ্ধান্ত নেয়। তা ঘোষণা করেন পিএসসির একজন সদস্য।  

এই প্রক্রিয়ার কোন অংশেই পিএসসিকে আমি কোনপ্রকার চাপ প্রয়োগ করিনি। পিএসসি এবং ছাত্রদের মধ্যে ব্রিজ হিসেবে সমস্যার সমাধান করাই ছিল আমার লক্ষ্য। তাছাড়া অনশনরত চাকরী প্রার্থীদের শারীরিক অবস্থার অবনতি ঘটছিল দ্রুত।’

তিনি আরও জানান, ‘অথচ মানবজমিনের একটি রিপোর্টে আমার বিরুদ্ধে পিএসসিকে চাপ দেওয়ার মিথ্যা অভিযোগ আনা হয়। তারপর সেটাকে কেন্দ্র করে শুরু হয়েছে টার্গেটেড প্রোপাগান্ডা। গণ-অভ্যুত্থানের একজন ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে দায়িত্ব পালন করছি। ফলে শিক্ষার্থীদের যেকোন যৌক্তিক দাবি কিংবা সমস্যায় এগিয়ে যাওয়াটা আমার দায়িত্ব। আমি সে দায়িত্ব পালন করছি এবং ভবিষ্যতেও করবো। মানবজমিনের এই উদ্দেশ্য প্রণোদিত,  অপেশাদারি এবং মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদ জানিয়ে রাখলাম।’

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল আরও এক বছর
  • ১৭ আগস্ট ২০২৬
রাবিতে প্রকাশ্যে বিষাক্ত পদার্থ পান করে শিক্ষার্থীর আত্মহত্…
  • ১৭ আগস্ট ২০২৬
নতুন বই: চুক্তি হলেও ছাপার কাজ শুরু করেনি ১১ প্রেস, বৈঠকে ব…
  • ১৭ আগস্ট ২০২৬
গ্যাস সংকটের কারণে অনেক পোশাক কারখানা বন্ধ, পরিস্থিতি কতদিন…
  • ১৭ আগস্ট ২০২৬
জাদেজার মাইলফলক ছোঁয়ার দিনে চালকের আসনে ভারত
  • ১৭ আগস্ট ২০২৬
শুধু র‍্যাংকিং নয়, গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির জন্য সর্বোচ্…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage