বিসিএসের ভাইভার নম্বর ৫০ করার চিন্তা পিএসসির

২৪ এপ্রিল ২০২৫, ০৮:৩১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
সরকারি কর্ম কমিশন (পিএসসি)

সরকারি কর্ম কমিশন (পিএসসি) © ফাইল ফটো

বিসিএসের ভাইভার নম্বর ১০০ থেকে কমিয়ে ৫০ করার চিন্তা করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পিএসসির সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এই পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

এর আগে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে, বিসিএস পরীক্ষা মোট নম্বর আগে ১১০০ থাকলেও ৪৭তম বিসিএস থেকে তা কমিয়ে ১০০০ করা হয়েছে। এ ক্ষেত্রে ভাইভা বা মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। তবে ভবিষ্যতে তা আরও কমানোর বার্তা দিলেন পিএসসি চেয়ারম্যান।

ব্রিফিংয়ে চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ভাইভাতে ১০০ নম্বরের কথা বলা হয়েছে, এখন ৪৭ থেকে ১০০ নম্বর। ভাইভাতে ১০০ নম্বরের পরিবর্তে ৫০ করা হতে পারে।

মোবাশ্বের মোনেম বলেন, ‘আমরা বলছি যে একটা বিষয় আছে যেটাকে বলে অ্যাসেসমেন্ট সেন্টার, যেখানে সাইকোমেট্রিক অ্যানালাইসিস করা হয়। এখনকার যে বাংলাদেশ সিভিল সার্ভিস, এই সিভিল সার্ভিসের জন্য কোর কম্পিটেন্স কী দরকার হয়, তা অলরেডি আমরা জানি। কিন্তু আমরা একটা রিসার্চও করছি এটা নিয়ে, যে কোর কম্পিটেন্স কী হবে, সেটার ওপর বেস করে অ্যাসেসমেন্ট সেন্টারের প্যারামিটারগুলোতে হয়তো রাখা হবে, সেই কম্পিটেন্সগুলো ধরে একটা অ্যাসেসমেন্ট হবে, যেটা হবে ডিজিটাল অ্যাসেসমেন্ট যেখানে হিউম্যান বিংয়ের কিছু থাকবে না।’

তিনি আরও বলেন, ‘এরপরের ৫০ নম্বর হয়তো আমার ইউজুয়াল যে ভাইভা সে রকমভাবে হবে। এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। আমরা চেষ্টা করব যা যা বলছি, আমরা যত দিন এই কমিশনে থাকব, তত দিনের মধ্যে যাতে তার ইমপ্লিমেন্টেশন করা। আমার মনে হয়, আমরা যে আন্তরিকতা নিয়ে কাজ করছি, তাতে আমরা ইনশা আল্লাহ তা করতে পারব।’

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল আরও এক বছর
  • ১৭ আগস্ট ২০২৬
রাবিতে প্রকাশ্যে বিষাক্ত পদার্থ পান করে শিক্ষার্থীর আত্মহত্…
  • ১৭ আগস্ট ২০২৬
নতুন বই: চুক্তি হলেও ছাপার কাজ শুরু করেনি ১১ প্রেস, বৈঠকে ব…
  • ১৭ আগস্ট ২০২৬
গ্যাস সংকটের কারণে অনেক পোশাক কারখানা বন্ধ, পরিস্থিতি কতদিন…
  • ১৭ আগস্ট ২০২৬
জাদেজার মাইলফলক ছোঁয়ার দিনে চালকের আসনে ভারত
  • ১৭ আগস্ট ২০২৬
শুধু র‍্যাংকিং নয়, গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির জন্য সর্বোচ্…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage