৪৪তম বিসিএসের ২৩২ প্রার্থীর পরীক্ষা স্থগিত

২২ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২৩ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৪তম বিসিএসের ২৩২ প্রার্থীর মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। মঙ্গলবার (২২ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ৪৫ জন এবং সাধারণ ক্যাডারের পদসমূহের ১৮৭ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর ই-মেইলে আবেদনের পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো।

স্থগিতকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে bpsc.teletalk.com.bd প্রকাশ করা হবে বলেও জানিয়েছে পিএসসি।

প্রসঙ্গত, আগামী ৮ মে ঢাকাসহ দেশের ৮ বিভাগীয় শহরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার অনেক প্রার্থী ৪৪তম বিসিএসের ভাইভা দিচ্ছেন। ফলে তারা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এ দাবি নিয়ে তারা টানা আন্দোলনও করেন। এর পরিপ্রেক্ষিতে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক কারো ৪৪তম বিসিএসের ভাইভা পড়ে যায়, তাহলে তার মৌখিক পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পিএসসি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খেলোয়াড়ের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু, অন্য দুটির চেয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার আমরাও বিক্ষোভে বসব— বলল ভারতের সুপ্রিম কোর্ট
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন…
  • ১৭ অক্টোবর ২০২৬
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
  • ১৭ অক্টোবর ২০২৬
একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যা…
  • ১৭ অক্টোবর ২০২৬