৪১তম বিসিএসের নম্বরপত্র পেতে আবেদন আহ্বান পিএসসির

২১ এপ্রিল ২০২৫, ০২:৪২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৪০ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৪১তম বিসিএসে লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে থেকে নম্বরপত্র পেতে ইচ্ছুক প্রার্থীরা পরীক্ষার নম্বরপত্র সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে নিতে পারবেন। এ জন্য পিএসসিতে আবেদন করতে হবে। 

এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তির ৪২ নম্বর অনুচ্ছেদের শর্ত অনুযায়ী, লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত আবেদনপত্রে আবেদন আহ্বান করা হয়েছে।

লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে ইচ্ছুক প্রার্থীদের কমিশনের নির্ধারিত নমুনা আবেদনপত্র ছক পূরণ করে সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অনুকূলে ১০০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে ট্রেজারি চালানের মূল কপিসহ পূরণ করা আবেদনপত্র কমিশনের আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকার প্রধান কার্যালয়ে পরিচালক, ইউনিট-১৩–এর দপ্তরে জমা দিতে হবে।

আরও পড়ুন: ফলাফল ভালো হলেও সংকট অনেক, ৭১ বছরের পুরোনো টিনশেডে চলে ক্লাস

এতে আরও বলা হয়েছে, আগামী ২৭ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আবেদনপত্র নেওয়া হবে। পরিচালক (ইউনিট-১৩), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় পূরণ করা আবেদনপত্র জমা নেওয়া হবে। এই সময়ের পর আর কোনো আবেদনপত্র নেওয়া হবে না।

লিখিত পরীক্ষার নম্বরপত্র পেতে আবেদনপত্রের নমুনা কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি সাজিয়ে নজর কাড়লেন তিন ভাই
  • ০৯ জুন ২০২৬
ড্রাইভারকে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উপজেলা ছাত্রদল…
  • ০৯ জুন ২০২৬
৪ দিন ধরে নিখোঁজ বাবা, সন্ধান চাইলেন জবি শিক্ষার্থী
  • ০৯ জুন ২০২৬
প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা
  • ০৯ জুন ২০২৬
সাড়ে ৫ লাখ টাকার ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক
  • ০৯ জুন ২০২৬
মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • ০৯ জুন ২০২৬