পিএসসির সামনে আন্দোলনকারীদের ওপর সেনাবাহিনীর ধাওয়া

১৭ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২০ PM
চাকরিপ্রার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী

চাকরিপ্রার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী © সংগৃহীত

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সামনে চাকরিপ্রার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে পিএসসি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন তারা। 

চাকরিপ্রার্থীরা জানান, পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে পিএসসি ব্লকেড কর্মসূচি ছিল তাদের। বৃষ্টির কারণে তারা দুপুর ১টা থেকে কর্মসূচি শুরু করেন। বিকেলে অফিস টাইম শেষে তারা প্রধান ফটকে অবস্থান নিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পিএসসি না ছাড়ার ঘোষণা দেন।

এদিন বিকেল পৌনে ৬টার দিকে সেনাবাহিনীর সদস্যরা চাকরিপ্রার্থীদের ধাওয়া দেন। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে, গতকাল বুধবার সকালে চাকরিপ্রার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে স্মারকলিপি জমা দেন। তার আগে মঙ্গলবার রাতে তারা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে আগারগাঁও পিএসসি ভবনের সামনে থেকে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পর্যন্ত যান। সেখানে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

নিখোঁজের ৫৩ ঘণ্টা পর শিশু রাইয়ানের ব্যাগভর্তি মরদেহ উদ্ধার
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশের সব কারিগরি কলেজে ‘চাইনিজ ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধ…
  • ১৭ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষক ও শিক্ষা বিনিময়সহ ৯ বিষয় নিয়ে আল…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহতদের ৫ জনই নারী, একজন শিশু—জান…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাসপাতাল পরিদর্শন করছিলেন প্রধানমন্ত্রী, কক্ষে বসে ধূমপান ক…
  • ১৭ অক্টোবর ২০২৬