বিসিএস চাকরিপ্রার্থীদের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু

১৫ এপ্রিল ২০২৫, ০৭:১৩ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৬ PM
আন্দোলনরত চাকরিপ্রার্থীরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু

আন্দোলনরত চাকরিপ্রার্থীরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু © টিডিসি

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে থেকে যমুনা অভিমুখে এই পদযাত্রা শুরু হয়।

এদিকে চলমান আন্দোলনের মাঝেই পিএসসির সামনে সন্দেহজনক আচরণ করা এক যুবককে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিকেল ৬টার দিকে আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা স্লোগান দেওয়ার সময় ওই যুবকের আচরণে অসঙ্গতি দেখা দিলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ঘটনাস্থল থেকেই আটক করেন। বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

আন্দোলনকারীদের একজন ডা. সিয়াম বলেন, ‘ওই যুবক আমাদের কেউ না। তার আচরণ সন্দেহজনক হওয়ায় আমরা তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি।’ তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে আজ সকাল থেকে পিএসসির আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন চাকরিপ্রার্থীরা। পরে একসঙ্গে জড়ো হয়ে পিএসসির সামনে এসে বিভিন্ন স্লোগান তারা। চাকরিপ্রার্থীরা পিএসসির সঙ্গে আলোচনায় বসতে চান। তারা পিএসসির সংস্কারের দাবি জানিয়েছেন।

আন্দোলনকারী চাকরি প্রার্থীরা জানান, এর আগে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা চালান এবং তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়৷ এরই প্রতিবাদ এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছনের দাবিতে আবারও আজকে তারা কর্মসূচি দিয়েছেন। আন্দোলন চলাকালীন সেনাবাহিনীর মধ্যস্থতায় হওয়া আলোচনায় সভা ফলপ্রসূ হয়নি বলে জানান আন্দোলনকারীরা। সভা ফলপ্রসূ না হওয়ায় চাকরিপ্রার্থীরা সড়কে অবস্থান নিয়েছেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত সড়কে অবস্থান করবেন বলেও জানান তারা। 

ঈদি, সালামি, ঈদিয়া: ফাতেমীয় আমল থেকে যুগে যুগে বদলেছে কীভাব…
  • ২১ মার্চ ২০২৬
দেশজুড়ে জামাতে ঈদের নামাজে ধর্মপ্রাণ মুসল্লিরা, প্রধান জামা…
  • ২১ মার্চ ২০২৬
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত
  • ২১ মার্চ ২০২৬
ঈদের শুভেচ্ছাবার্তায় যা বললেন মুজতবা খামেনি
  • ২১ মার্চ ২০২৬
জামায়াত নেতাদের কে কোথায় ঈদ করছেন
  • ২১ মার্চ ২০২৬
ঈদে নতুন কাপড় পরিধানে যে দোয়া পড়বেন
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence