পিএসসির সামনে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা, সতর্ক অবস্থানে পুলিশ

১৫ এপ্রিল ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১০ AM
পিএসসির সামনে সতর্ক অবস্থানে পুলিশ সদস্যরা

পিএসসির সামনে সতর্ক অবস্থানে পুলিশ সদস্যরা © টিডিসি

বিসিএস চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের হামলা ও আটকের প্রতিবাদে এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আবার অবস্থান কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনকারীরা। এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে পুলিশকে সতর্ক অবস্থান নিতে দেখা যায়। পুলিশ সদস্যরা জানান, চাকরিপ্রার্থীদের একটি অংশ আবার কর্মসূচি ঘোষণা করেছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই পিএসসির সামনে সতর্ক অবস্থান নিয়েছেন তারা।

অপর দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১২টায় চাকরিপ্রার্থীদের পিএসসির সামনেসহ আশপাশের এলাকায় জড়ো হতে দেখা যায়।

আরও পড়ুন: কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

আন্দোলনকারী চাকরি প্রার্থীরা জানান, এর আগে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা চালান এবং তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়৷ এরই প্রতিবাদ এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছনের দাবিতে আবারও আজকে তারা কর্মসূচি দিয়েছেন। চাকরিপ্রার্থীরা একত্র হচ্ছেন।

গত ৮ এপ্রিল ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে একদল চাকরিপ্রার্থী পিএসসির সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা পুলিশের বাধা উপেক্ষা করে গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন।

ওই দিন চাকরিপ্রার্থীরা বলেন, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় ২০২৪ সালের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনও অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। যে গতিতে পিএসসি এগোচ্ছে, তাতে আরও এক বছর সময় লাগবে ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করতে। এর মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা রয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬-এর লিখিত দেবে। তারা মৌখিক পরীক্ষার প্রস্তুতি নেবেন, নাকি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবে?

আরও পড়ুন: ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা করল ঢাবি

তাদের দাবি, বাকি থাকা ভাইভা প্রার্থীদের জন্য পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করতে হবে। চলতি বছরের মে মাসের মধ্যে ভাইভা শেষ করা। জুন মাসের মধ্যে চূড়ান্ত ফলাফল দিতে হবে।

 এ ছাড়া তারা বলেন, নন-ক্যাডার বিধি ২০২৩ বাতিল করতে হবে। ৪৪তম বিসিএসে ক্যাডার এবং নন-ক্যাডারে পদসংখ্যা বৃদ্ধি করে ভাইভায় উত্তীর্ণ সবাইকে চাকরির দেওয়ার ব্যবস্থা করতে হবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence