৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় জানাল পিএসসি

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০১ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা চলতি বছরের মে মাসে আয়োজন করা হতে পারে। পরীক্ষার দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও নতুন সদস্যদের শপথ গ্রহণের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির একটি সূত্র জানিয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আয়োজনের জন্য প্রশ্নপত্র মডারেশন, কেন্দ্র নির্ধারণ, কক্ষ পরিদর্শক, ইনভিজিলেটরসহ সব বিষয় নিয়ে কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে সবকিছু ঠিক করে, কমিশনের সভায় পরবর্তীতে পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো- মে মাসে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আয়োজন করার। আর জুনের মাঝামাঝি ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া। নতুন সদস্যদের শপথ গ্রহণ শেষে পূর্ণ কমিশনের সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে।’

চলতি বছরের ৯ মে প্রথম দফায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে সাংবিধানিক সংস্থাটি। তবে পট পরিবর্তনের পর আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল নতুন করে প্রকাশ করে পিএসসি। ফলে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২১ হাজার ৩৯৭ জনে। তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৪ সালের ২৬ এপ্রিল প্রিলিমিনারি পরীক্ষা হয়। গত ৯ মে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছিল।

গত ৫ অগাস্ট সরকার পতনের পর ৪৪, ৪৫ ও ৪৬তম পরীক্ষার সব প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছিল বিএনপি। গত অক্টোবরে পিএসসির নতুন চেয়ারম্যান ও চার সদস্য দায়িত্ব নেন। এরপর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল, ৪৬তমের প্রিলির ফল নতুন করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।

ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বন বিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ জব্দ
  • ১১ এপ্রিল ২০২৬
কারিগরি শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
close