প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন © টিডিসি ফটো
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সফররত জাপানি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশার কথা জানান।
প্রধানমন্ত্রীর জাপান সফরকে উপলক্ষ করে বাংলাদেশ-জাপান ব্যবসা বানিজ্যের সম্ভাবনা নিয়ে একটি জাপানি প্রতিনিধিদল বর্তমানে ঢাকায় রয়েছে।
তারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করছেন। এ ধারাবাহিকতার অংশ হিসেবে আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তারা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আগামী ২৬ অক্টোবর তিন দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।