পাবনায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ PM
গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মারা যান দিনমজুর শফি। শনিবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামে

গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মারা যান দিনমজুর শফি। শনিবার দুপুরে পাবনার চাটমোহর উপজেলার বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামে © টিডিসি

পাবনার চাটমোহরে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে শফিকুল ইসলাম শফি (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া শাহজানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম শফি বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের সদর উদ্দিনের ছেলে।

নিহত শফির চাচা আবু হোসেন জানান, বাড়ির অদূরেই শাহজাহান মোড় এলাকায় জনৈক আবুল হোসেনের বাগানে গাছ কাটার চুক্তি নেন তিনি। শনিবার দুপুরের দিকে ওই বাগানে একটি মেহগনি গাছ কাটার সময় পা পিছলে নিচে পড়ে যান তিনি এবং কাটা গাছটি তার শরীরের ওপর পড়লে তিনি মাথা ও ঘাড়ে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই মারা যান শফিকুল ইসলাম।

দুই নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বাগমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি। শফিক গাছ থেকে পড়ে মারা গেছেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের চাকরির বয়সসীমা দুয়েক বছর বাড়ানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর

তবে এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই।’

শফিক মোল্লা কৃষিকাজ, গাছ কাটাসহ বিভিন্ন ধরনের দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে সন্তান রেখে গেছেন। তার ছোট ছেলেটির বয়স মাত্র তিন মাস। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে পরিবারটির মাঝে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম
  • ২৯ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হল লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্…
  • ২৯ নভেম্বর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের সৎ মা গ্রেপ্তার
  • ২৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে ভুল, ৫ কর্মকর্তার বিরুদ্…
  • ২৯ নভেম্বর ২০২৬
আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
  • ২৯ নভেম্বর ২০২৬
বিইউবিটি ডিনস কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ ও সিএসএআ…
  • ২৯ নভেম্বর ২০২৬