৪৭তম বিসিএসে যত আবেদন পড়ল

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৮ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৭তম বিসিএসের আবেদনগ্রহণ চলছে। ইতোমধ্যে দেড় লাখের বেশি প্রার্থী অনলাইনে আবেদন করেছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, ‘গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত ৪৭তম বিসিএসে এক লাখ ৫৫ হাজার ৫৬৫ জন আবেদন করেছেন। আবেদন সংখ্যা আরও বাড়বে।’

এদিকে আগামী মে মাসে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হতে পারে। পিএসসি জানিয়েছে, প্রতিটি বিসিএসের জন্য পৃথক পৃথক রোডম্যাপ তৈরি করা হচ্ছে। ৪৭তম বিসিএসের রোডম্যাপ অনুযায়ী মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে পরীক্ষার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা জানান, ‘সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষাও মে মাসে আয়োজনের বিষয়ে ভাবা হচ্ছে। যদি মে মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাহলে ৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষা কিছুটা পেছাবে। তবে সিনিয়র স্কেল পরীক্ষা পরে নেওয়ার সিদ্ধান্ত হলে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মে মাসে আয়োজন করা হবে।’

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। ৪৭তম বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

এ বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
বিআইইউ সাংবাদিক সমিতির আত্নপ্রকাশ: নেতৃত্বে হাবিবুল্লাহ-মুজ…
  • ১৮ আগস্ট ২০২৬
র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভ…
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage