বিসিএস পরীক্ষা সংস্কারে যেসব প্রস্তাব করেছে কমিশন

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM

© সংগৃহীত

চাকরিপ্রার্থীদের আগ্রহের শীর্ষ বিসিএস। অথচ এই পরীক্ষার বিজ্ঞপ্তি থেকে শুরু করে ফাইনাল রেজাল্ট পেতে অন্তত তিন বছর সময় লাগে। বর্তমান সরকার দীর্ঘ এই প্রক্রিয়া কিভাবে কমানো যায় তার জন্য একটি কমিশন গঠন করেছে। কার্যক্রম যাতে দ্রুত শেষ হয় এ জন্য কমিশন পিএসসি পরীক্ষার বার্ষিক ক্যালেন্ডার নির্ধারণের কথা বলা বলেছে।

এছাড়া সরকারি নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা এক বছরের মধ্যে শেষ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশন বলছে, বর্তমান নিয়োগ প্রক্রিয়া অত্যধিক দীর্ঘ হওয়ায় নিয়োগ থেকে যোগদান পর্যন্ত সময় অনেক বেশি লাগে, যা কমিয়ে আনা প্রয়োজন।

কমিশন মনে করছে, বিসিএস পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়া সহজতর করার জন্য একটি নির্দিষ্ট সময়সূচী অনুসরণ করা প্রয়োজন। এর মাধ্যমে সরকারি পরীক্ষায় নিয়োগ প্রক্রিয়াটি আরও দ্রুত এবং কার্যকর হবে।

প্রস্তাবিত নতুন সময়সীমা অনুযায়ী, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষার বার্ষিক ক্যালেন্ডার নির্ধারণের কথা বলা হয়েছে। এতে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ, এপ্রিল মাসে প্রিলিমিনারি পরীক্ষা, জুনে মূল লিখিত পরীক্ষা, ডিসেম্বরে ফল প্রকাশ, এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে মৌখিক পরীক্ষা সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে।

এছাড়া, এপ্রিলের তৃতীয় সপ্তাহে চূড়ান্ত ফল ঘোষণা, মে মাসে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন এবং জুনের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর জুলাই মাসের প্রথম দিন থেকে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কাজে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে আজ (৫ ফেব্রুয়ারি) প্রতিবেদন জমা দিয়েছে জনপ্রশাসন এবং বিচার বিভাগ বিষয়ক সংস্কার কমিশন।

ঢাকাসহ ৮ জেলায় ৫টার মধ্যে কালবৈশাখীর সতর্কবার্তা
  • ১০ মে ২০২৬
বিচারহীনতার ২৯৭ দিন: সাজিদ হত্যার বিচার চান ইবি শিক্ষার্থীরা
  • ১০ মে ২০২৬
এসএসসির পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ১০ মে ২০২৬
বিদ্যালয়ের ভবনে ফাটল, আতঙ্কে খোলা আকাশের নিচে পাঠদান
  • ১০ মে ২০২৬
মেহেরপুরে ট্রান্সফরমার চোর চক্রের সদস্য আটক
  • ১০ মে ২০২৬
ঢাবি মেডিকেল সেন্টারে গিয়ে দেখি কেউ নেই, ফুল দিতে গেছেন
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9