পিএসসি’র লোগো বানিয়ে জিতে নিন ৫০ হাজার টাকা

০৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
পাবলিক সার্ভিস কমিশন

পাবলিক সার্ভিস কমিশন © ফাইল ফটো

বদলে যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) লোগো। সৃজনশীল শিল্পীদের কাছ থেকে নতুন লোগো বানানোর আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে নির্বাচিত সেরা লোগোর জন্য থাকবে ৫০ হাজার টাকার পুরস্কার। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 

আগামী ৩১ জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত লোগো পাঠানো যাবে। এ জন্য আগ্রহী ও সৃজনশীল শিল্পীদের কাছ থেকে লোগো আহ্বান করে বলা হয়েছে, লোগোটি মৌলিক হতে হবে। লোগোটি সর্বোচ্চ ১ মেগাবাইটের মধ্যে JPEG/PNG ফরমেটে তৈরি করতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কপিরাইট আইনের বিধান অনুসরণ করতে হবে। প্রতিযোগিতায় জমা দেওয়া লোগো অন্যত্র ব্যবহার করা যাবে না। চূড়ান্তভাবে বিজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

বিস্তারিত দেখুন এখানে

 

নারীরাই চালাবেন, নারীরাই সামলাবেন—আজ ঢাকায় চালু হচ্ছে ‘পিংক…
  • ১৮ আগস্ট ২০২৬
রাশিয়ার রাষ্ট্রীয় যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি সোহেল
  • ১৮ আগস্ট ২০২৬
গোপনে বিয়ে করেছেন পূজা চেরী? মুখ খুললেন নায়িকা
  • ১৮ আগস্ট ২০২৬
বিএনপির এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন দলীয় নেতাকর্মীরাই
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার …
  • ১৮ আগস্ট ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ
  • ১৮ আগস্ট ২০২৬