বিসিএসের আবেদন ফি কত টাকা হচ্ছে, জানা গেল

০২ ডিসেম্বর ২০২৪, ১০:২১ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
পাবলিক সার্ভিস কমিশন

পাবলিক সার্ভিস কমিশন © ফাইল ছবি

বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর প্রস্তাব করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এ প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা করার কথা বলা হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে এ ফি ৪৭তম বিসিএস থেকে কার্যকর হতে পারে।

পিএসসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করেছে পিএসসি। মন্ত্রণালয় অনুমোদন দিলে এটি কার্যকর হবে।

আরো পড়ুন: বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর কমছে

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিসিএস থেকে তিন হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশীদের ১০ ডিসেম্বর থেকে আবেদন করতে বলা হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪৭তম বিসিএসের আবেদন করা যাবে।

৪৭তম বিসিএসের মাধ্যমে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রবাসীর স্ত্রীর ঘরে আলমারির মধ্যে ধরা ছেলের স্কুলের দপ্তরি
  • ০৬ মে ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরতায় গবেষণার মান নষ্ট হয়: হাব…
  • ০৬ মে ২০২৬
ছাত্রদল নেতা হৃদয় হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
  • ০৬ মে ২০২৬
সংসার করতে স্ত্রীর ৯ শর্ত, স্বামীর আত্মহত্যা
  • ০৬ মে ২০২৬
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার…
  • ০৬ মে ২০২৬
ফের ভাঙচুর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আমুর বাড়ি
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9