পিএসসির নতুন কমিশনের প্রথম সভা আজ, সিদ্ধান্ত ৪ বিসিএস নিয়ে

১২ নভেম্বর ২০২৪, ১১:২১ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
পিএসসির সভায় ৪ বিসিএস নিয়ে সিদ্ধান্ত হতে পারে

পিএসসির সভায় ৪ বিসিএস নিয়ে সিদ্ধান্ত হতে পারে © সংগৃহীত

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর সরকারি কর্ম কমিশনেও (পিএসসি) সংস্কারের দাবি তোলেন চাকরিপ্রার্থীরা। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের ডাক দেন তারা। এ অবস্থায় গত মাসে কয়েক ধাপে পিএসসির শীর্ষ পদে নিয়োগ ও বদলি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বে পিএসসিতে এখন সম্পূর্ণ নতুন কমিশন। প্রশাসনিক জায়গায় এসেছে রদবদল।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) নতুন এ কমিশন তাদের প্রথম সভা ডেকেছে। এ সভায় আটকে থাকা ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস নিয়ে আলোচনা হবে। আলোচ্যসূচিতে থাকবে আসন্ন ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তির বিষয়টিও। ড. মোবাশ্বের মোনেমের নেতৃত্বাধীন কমিশনের প্রথম সভা থেকে পিএসসির অধীনে নিয়োগ পরীক্ষাগুলোতে গতি ফেরাতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে পারে। পিএসসি সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পিএসসির পরীক্ষা শাখার একজন কর্মকর্তা বলেন, সরকার পতনের আগে থেকেই তো পিএসসির কাজ বন্ধ বলা চলে। একটা বেসরকারি টেলিভিশনে প্রশ্নফাঁস নিয়ে সংবাদ প্রচারের পর থেকে অস্থিরতা ছিল। কার্যক্রম এক রকম বন্ধ হয়ে যায়। কর্মকর্তারাও আতঙ্কে ছিলেন। ফলে সাড়ে চার মাস স্থবির পিএসসি। এ অবস্থায় আবার সচল হচ্ছে পিএসসি।

তিনি বলেন, নতুন কমিশনে চেয়ারম্যান এসেছেন, আটজন সদস্য নিয়োগ পেয়েছেন; সচিব পরিবর্তন হয়েছে। এখন কাজ করতে আর বাধা নেই। গত বৃহস্পতিবারে সভা হওয়ার কথা ছিল। তবে তার আগের দিন নতুন চারজন সদস্য শপথ নেন। তাদের নিয়ে কমিশন সভা করতে চেয়েছেন চেয়ারম্যান। এজন্য মঙ্গলবার কমিশন সভা ডাকা হয়েছে।

সভার আলোচ্যসূচিতে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে-এমন প্রশ্নে পরীক্ষা শাখার আরেকজন কর্মকর্তা বলেন, তিনটি বিসিএস তো আটকে আছে। সেগুলো নিয়ে আলোচনা হবে। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি নিয়েও আলোচনা হবে। এখন তো এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া বিভাগীয় পদোন্নতির পরীক্ষা নিয়েও কিছু বিষয় আলোচনায় আসবে বলে জেনেছি।

পিএসসি সূত্র জানায়, ৪৪তম বিসিএসে অল্প কিছু সংখ্যক প্রার্থীর মৌখিক পরীক্ষা আটকে আছে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। তাছাড়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত রয়েছে।

ফলে এ তিন বিসিএসে কেউ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার অপেক্ষায়, কেউ লিখিত পরীক্ষায় টিকে মৌখিক পরীক্ষার অপেক্ষায়। আবার কেউ লিখিত পরীক্ষার ফলে অপেক্ষায়। দীর্ঘদিনেও পিএসসি বিসিএসগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে না পারায় হতাশ চাকরিপ্রার্থীরা। তবে নতুন কমিশন শিগগির এসব বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে প্রত্যাশা তাদের।

ইরানে মার্কিন নৌ-অবরোধের কড়া সমালোচনা চীনের
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ২৩ এপ্রিল
  • ১৪ এপ্রিল ২০২৬
গোয়েন্দা অপারেশনে অনভিজ্ঞ গফম্যানকে মোসাদের প্রধান করলেন ন…
  • ১৪ এপ্রিল ২০২৬
শিক্ষকদের শতভাগ উৎসব ভাতাকে ‘দায়িত্ব’ আখ্যা দিলেন শিক্ষামন্…
  • ১৪ এপ্রিল ২০২৬
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান উইডং বরখাস্ত
  • ১৪ এপ্রিল ২০২৬
বুয়েট বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, পদ ১৩, আবেদন শেষ ২৯…
  • ১৪ এপ্রিল ২০২৬