আটকে থাকা বিসিএসের বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই

০৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM

© টিডিসি সম্পাদিত

দ্রুতই আটকে থাকা বিসিএসের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পিএসসির এক দায়িত্বশীল নীতিনির্ধারক। প্রায় চার মাস অচলাবস্থার পর আশার আলো দেখছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আরও পাঁচ সদস্য নিয়োগের ফলে কমিশনের কোরাম পূর্ণ হয়েছে।

পিএসসির ওই দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বলেন, আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আর পরে সরকার পতনের জেরে প্রায় চার মাস পিএসসির গতি স্থবির ছিল। আবার নতুন চেয়ারম্যান ও চার সদস্য নিয়োগের পরও কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না পিএসসি। কেননা, ছয় সদস্যের কোরাম না হলে পিএসসি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু বৃহস্পতিবার আরও পাঁচ সদস্য নিয়োগে পিএসসির সদস্য হলো ৯। এখন কোরামে সিদ্ধান্ত নেওয়া যাবে। এ ছাড়া দ্রুত সভাও দেবে পিএসসি। আটকে থাকা বিসিএসের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে পিএসসি।

সূত্র আরও জানায়, এখন চলমান বিসিএসের মধ্যে রয়েছে ৪৪তম বিসিএসের স্থগিত হওয়া ভাইভা চালু করা, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেওয়া আর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া। এর বাইরে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের কাজ রয়েছে এই মাসের শেষ দিকে। সব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হতে হবে বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা।

বিএনপি ক্ষমতায় আর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, তা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
হুইলচেয়ারে ভর করে ঢাবিতে, ভাঙা রাস্তায় থমকে যাওয়া আলী নুরের…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যাংক দুর্ঘটনায় সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই অধ্যাপক হলেন আরও ১৮ চিকিৎসক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9