বিসিএস দেওয়া যাবে সর্বোচ্চ ৪ বার, নতুন সিদ্ধান্ত জানাল সরকার

৩১ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

কোনো ব্যক্তি সর্বোচ্চ ৪ বার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।

এর আগে গত সপ্তাহে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সর্বোচ্চ ৩ বার বিসিএস দেওয়া যাবে বলে সিদ্ধান্ত হয়েছিল। পরে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। একজন পরীক্ষার্থী সর্বোচ্চ চার বার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবে মর্মে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ করার সিদ্ধান্ত হয়েছিল ওই বৈঠকে।

মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যন্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর আলোকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠনপূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশ নিতে পারবে-এ রূপ বিধি সংযোজনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদ নির্দেশনা দিয়েছে।

পানি-খাবার থেকে শরীরে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কমাতে যা করবেন
  • ১৯ আগস্ট ২০২৬
চাকরির বয়স নয়, অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে শিক্ষকদের পদোন্নতি
  • ১৯ আগস্ট ২০২৬
ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করল এক আ…
  • ১৯ আগস্ট ২০২৬
চিকিৎসক ধীপ্রার মৃত্যু, শিমু নাসেরসহ শ্বশুরবাড়ির লোকজনের বি…
  • ১৯ আগস্ট ২০২৬
৪ মাসের বেতন বকেয়া, চট্টগ্রামে সড়ক অবরোধ শ্রমিকদের 
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষকদের পে স্কেল-বদলি নতুন নীতিমালার মাধ্যমে হবে
  • ১৯ আগস্ট ২০২৬