পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ, সংখ্যা বেড়ে ২০

০৭ আগস্ট ২০২৬, ০৫:১৪ PM
পিএসসি কমিশন ভবন

পিএসসি কমিশন ভবন © ফাইল ফটো

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও চারজন সদস্য নিয়োগ দিয়েছে সরকার।‌ মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, ড. মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুরকে সদস্য নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর ফলে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটিতে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে ৫ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া- এর মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত পিএসসির সদস্যপদে বহাল থাকবেন।

বর্তমানে পিএসসির চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে সদস্য হিসেবে প্রতিষ্ঠানটিতে রয়েছেন-মো. সুজায়েত উল্যা, ড. মো. নাজমুল আমীন মজুমদার, অধ্যাপক এএসএম গোলাম হাফিজ, অধ্যাপক ড. এম সোহেল রহমান, ড. চৌধুরী সায়মা ফেরদৌস, অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ডা. এ. টি. এম. ফরিদ উদ্দীন, অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, মেজর জেনারেল (অবঃ) মো. আনোয়ারুল ইসলাম, মোঃ মুনির হোসেন, অধ্যাপক ড. শাহনাজ সরকার, শাব্বির আহমদ চৌধুরী, ড. মো. মহিউদ্দিন, এম আমজাদ হোসেন, ড. মুহাম্মদ শাহীন চৌধূরী এবং এ. কে. এম. আফতাব হোসেন প্রামাণিক।

ট্যাগ: পিএসসি
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬