৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষা বাতিল চেয়ে রিট

২৩ অক্টোবর ২০২৪, ০৭:০৬ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM

© ফাইল ফটো

প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগ উঠায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ বুধবার পরীক্ষায় অংশ নেওয়া ২৪ জন শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ নাভিলা কাশফি এ রিট দায়ের করেন।

রিটে মন্ত্রী পরিষদ সচিব, পিএসসির চেয়ারম্যান জন প্রশাসন সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগ উঠায় গত এপ্রিলে অনুষ্ঠিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ২৪ জন শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ নাভিলা কাশফি এ নোটিশ পাঠান।

মন্ত্রী পরিষদ সচিব, পিএসসির চেয়ারম্যান জন প্রশাসন সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ ১৪ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের পদক্ষেপ নিতে বলা হয়। প্রশ্নফাঁস সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নোটিশে রেফারেন্স হিসেবে দেওয়া হয়েছে।

৯১ দেশের প্রতিযোগীদের হারিয়ে আন্তর্জাতিক পুরস্কার জিতল মেরি…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬