গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার করপাড়া বাসস্ট্যান্ড ও ভেন্নাবাড়ি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সিরাজুল ইসলাম সরদার জানান, রাতে করপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় কৃষ্ণ বিশ্বাসকে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার
অন্যদিকে একই রাতে ভেন্নাবাড়ি এলাকায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুলাল মিস্ত্রী গুরুতর আহত হন। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।