ক্যাডার বহির্ভূত সহকারী সচিবদের পদোন্নতি পরীক্ষা ডিসেম্বরে

০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। এ জন্য আজ সোমবার (৭ অক্টোবর) থেকে আবেদন গ্রহণ শুরু হচ্ছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষা (ডিসেম্বর-২০২৪) সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনে ৭ অক্টোবর (সোমবার) রাত ১২টা ১ মিনিট থেকে আবেদন দাখিল করা যাবে। আগামী ২৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

আরো পড়ুন: কৃষি গুচ্ছে ভর্তির পর শেষ হবে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম

সংশ্লিষ্ট কাগজপত্রসহ আবেদনের হার্ড কপি আগামী ১৪ নভেম্বর অফিস চলাকালীন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে অবশ্যই সরাসরি ‘সচিব, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা’ ঠিকানায় পৌঁছাতে হবে। বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা http://bpsc.teletalk.com.bd-এ পাওয়া যাবে।

ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
  • ১৯ আগস্ট ২০২৬
ম্যানুয়ালি শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন, প্রাধা…
  • ১৯ আগস্ট ২০২৬
ড্যাফোডিল কলেজে শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ৯৬, আবেদন ৬ …
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ৭ কলেজের অধ্যক্ষরা
  • ১৯ আগস্ট ২০২৬
ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে যুবক আটক
  • ১৯ আগস্ট ২০২৬
মহিলা লীগ নেত্রীর দখলে থাকা ৮ একর জমি ৮ বছর পর উদ্ধার করলেন…
  • ১৯ আগস্ট ২০২৬