পিএসসি’র বিশেষ সভা সোমবার, যে বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হতে পারে

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:২০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১১ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

স্থগিত হওয়া বিসিএসের পরীক্ষার তারিখ নির্ধারণসহ বিভিন্ন নন-ক্যাডারের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষ সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী সোমবার (২৬ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হবে। 

পিএসসি’র একটি দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, জুনিয়র ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টরসহ অনেকগুলো নন-ক্যাডারের পরীক্ষার ফল প্রায় প্রস্তুত। এগুলো প্রকাশের বিষয়ে সভায় আলোচনা করা হবে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন স্থগিত হওয়া ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়েও সভায় আলোচনা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র শীর্ষ এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিসিএসসহ বেশ কিছু নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর বিষয়টি গভীরভাবে তদন্ত করে পিএসসি’র একটি দল। ডিবি, সিআইডি, চ্যানেল টুয়েন্টিফোরসহ সবার কাছে প্রশ্নফাঁসের তথ্য-প্রমাণ চাওয়া হলেও কোনো পক্ষই প্রমাণ দেখাতে পারেনি। এ অবস্থায় নিয়োগ কার্যক্রমগুলো কতদিন স্থগিত রাখা যায়? 

ওই কর্মকর্তা আরও বলেন, নন-ক্যাডারের একাধিক পরীক্ষার ফল প্রস্তুত। তবে চলমান ইস্যুর কারণে তা প্রকাশ করা যায়নি। তবে বর্তমান পরিস্থিতি কিছুটা অনুকূলে আসায় এসব নিয়োগের ফল প্রকাশের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে সভায়।

পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬
ষষ্ঠ দিনেও তালাবদ্ধ জামালপুর নার্সিং কলেজ, বন্ধ ক্লাস-প্র্য…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬