পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল

১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ PM
 ওজন নিয়ন্ত্রণের ৫ কৌশল

ওজন নিয়ন্ত্রণের ৫ কৌশল © টিডিসি ছবি

ওজন কমাতে গিয়ে খাবার কমিয়ে দেওয়া কিংবা পছন্দের খাবার থেকে দূরে থাকা—এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে। কেউ উপবাস করেন, কেউ আবার কঠোর ডায়েট মেনে চলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। তবে না খেয়ে থাকা নয়, বরং খাবারের পরিমাণ বুঝে খাওয়া, থালায় সঠিক খাবার রাখা এবং কয়েকটি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার মাধ্যমেও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পুষ্টিবিদ কৃতি ঠাকরে জানিয়েছেন, পেট ভরে খেয়েও ওজন কমানোর ক্ষেত্রে কাজে আসতে পারে পাঁচটি সহজ কৌশল।

১. চিনি বাদ: চা-কফিতে অতিরিক্ত চিনি থেকে শুরু করে মিষ্টি, বা নরম পানীয় থেকে আইসক্রিম। চিনির সিরাপ দেওয়া শরবত হোক বা খাবারে লুকিয়ে থাকা চিনি, এ সবের মাধ্যমে অজান্তেই শরীরে অনেকটা অতিরিক্ত ক্যালোরি ঢুকে পড়তে পারে।

২. ঠান্ডা জল বাদ: তরল খাবার বা ঠান্ডা পানীয় থেকে অতিরিক্ত চিনি সেবন করে ফেলেন অনেকে। সেটা বোঝা যায় না। ধরা যাক, মিষ্টি খাচ্ছেন বেশি করে, তাতে যতটা পেট ভরবে, ঠান্ডা পানীয়ে সেটা হবে না। সেখানে পেট ভরার অনুভূতি তৈরি হয় না বলে অতিরিক্ত পান করা হয়ে যায়। আর সেখান থেকে প্রচুর ক্যালোরি গ্রহণ করে দেহ।

৩. ৩-২-১ থালা সাজানোর পদ্ধতি: প্রতিবার খাবার খাওয়ার সময়ে কতটা ভাত বা রুটি নেবেন, কতটা সব্জি খাবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন? এই সমস্যা এড়াতে কাজে আসতে পারে ৩-২-১ থালা সাজানোর পদ্ধতি। খাওয়ার থালাকে ছ’ভাগে ভাগ (৩, ২, ১ যোগ করলে ৬ হয়) করে নিতে হবে। এর তিনটি ভাগে সব্জি রাখতে হবে, তার পরের দু’ভাগে প্রোটিন রেখে বাকি কেবল এক ভাগে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার রাখতে হবে।

৪. ৮০ শতাংশ পেট ভরলে খাওয়া বন্ধ: খাবার সামনে থাকলে অনেকেই পেট ভরে যাওয়ার পরেও খেতে থাকেন। কখন থামতে হবে, তা বুঝতে পারেন না। তাই খাওয়ার সময়ে পেট ভরার সঙ্কেতের দিকে নজর দেওয়া জরুরি। পুষ্টিবিদের মতে, ৮০ শতাংশ পেট ভরে গেলে খাওয়া বন্ধ করে দিতে হবে। জাপানেও এই পদ্ধতি মেনেই খাবার খাওয়া হয়। এর ফলে হুট করে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ হয় না। তাই খাবার খাওয়ার সময়ে মন দিয়ে খেতে হবে, যাতে পেট ভরলে সেটা বোঝা যায়।

৫. খাওয়ার পর হাঁটা: পুষ্টিবিদ বলছেন, খাবার খাওয়ার পর ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। তার পর ১,০০০ পা হাঁটুন। সঙ্গে ৩০ বার ‘কাফ রেইজ়িং’ এবং ৩০ বার ‘চেয়ার সিট’ ব্যায়াম করতে বলছেন তিনি। সোজা হয়ে দাঁড়িয়ে পায়ের গোড়ালি মাটির উপর তোলা এবং পায়ের পাতার সামনের অংশে ভর দিয়ে পুরো শরীরকে উপরের দিকে তুলে ধরাকেই ‘কাফ রেইজ়িং’ ব্যায়াম বলা হয়। আর ‘চেয়ার সিট’ হল পোক্ত চেয়ার রেখে তাতে বসা এবং উঠে দাঁড়ানো। হাতে কোনও ভর না দিয়ে।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬