নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ PM , আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪১ PM
ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় লোকজন

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় লোকজন © সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে আবারও দুর্বৃত্তদের গুলিতে সুজন পাল (৩৩) নামের এক যুবক আহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি না হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সুজন পাল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরে একটি মিষ্টির দোকানে কাজ করেন এবং স্ত্রী-সন্তানদের নিয়ে মাইলোড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

সুজনের প্রতিবেশীরা জানান, রবিবার ভোরে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাসা থেকে বের হন তিনি। বাসার পাশের রামকৃষ্ণ মন্দিরের সামনের পুকুরের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতের স্ত্রী টুম্পা পাল বলেন, ঘুম থেকে উঠে বাসার পাশের সড়কে যাওয়ার পর মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি সুজনের কাছে দুবাইপ্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান। এ সময় তাদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা পেছন থেকে তাকে গুলি করে। পরে মোটরসাইকেলে করে তারা পালিয়ে যায়।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, সুজনের পিঠে গুলি লেগেছে। সকালে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান এবং মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের উৎপল বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হোন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির । 

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬