সরকারের নির্দেশনার অপেক্ষোয় ঝুলে আছে জুনিয়র ইন্সট্রাক্টরদের ফল

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি চলছে। তবে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসায় কবে ফল প্রকাশ করা হবে সে বিষয়ে কিছু বলতে পারছে না সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তিন বছরের অধিক সময় হলেও এ নিয়োগ কার্যক্রম শেষ করতে পারেনি পিএসসি।

পিএসসি’র একটি সূত্র আজ সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, বিসিএসসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের যে অভিযোগ উঠেছিল, সে সংক্রান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। তবে পাঠানো প্রতিবেদন নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি সরকার। ফলে অভিযোগ ওঠা নিয়োগ পরীক্ষাগুলোর কোনো কার্যক্রম সামনে আগাতে পারছে না পিএসসি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে জানান, জুনিয়র ইন্সট্রাক্টরদের চূড়ান্ত ফল তৈরির কার্যক্রম গুছিয়ে রাখা হচ্ছে। সরকারের পক্ষ থেকে নির্দেশনা পাওয়ার পর দ্রুত ফল প্রকাশ করা হবে। নির্দেশনা না পাওয়া পর্যন্ত কবে ফল প্রকাশ করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

গত ৪ ফেব্রুয়ারি থেকে জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হয়। কয়েক ধাপে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষা গত ২৭ মে শেষ হয়েছে।

জানা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে ৪৪ ক্যাটাগরিতে ৩ হাজার ২০০ জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। এজন্য ৭ হাজার ৪০০ প্রার্থীর কাছে ২০২৩ সালের মে মাসে কাগজপত্র জমা নেয় পিএসসি। প্রথম দুই ধাপে প্রায় ৫ হাজার ৮০০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। শেষ ধাপে এক হাজার ৬০০ প্রার্থীর ভাইভা নিয়েছে পিএসসি।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬