জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি, ফল কবে?

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৮ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। তবে প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে দ্রুত এ নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

আজ বুধবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র শীর্ষ এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিসিএসসহ একাধিক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি আজ বুধবার প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে কোথাও বিসিএস কিংবা জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ প্রমাণিত হয়নি।

এ কর্মকর্তা আরও বলেন, যেহেতু জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি, সেহেতু এখন ফল প্রকাশে আর কোনো বাধা নেই। তদন্ত প্রতিবেদনটি দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর তাদের পরামর্শের আলোকে দ্রুত জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের ফল প্রকাশ করা হবে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি থেকে জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হয়। কয়েক ধাপে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষা গত ২৭ মে শেষ হয়েছে।

জানা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে ৪৪ ক্যাটাগরিতে ৩ হাজার ২০০ জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। এজন্য ৭ হাজার ৪০০ প্রার্থীর কাছে ২০২৩ সালের মে মাসে কাগজপত্র জমা নেয় পিএসসি। প্রথম দুই ধাপে প্রায় ৫ হাজার ৮০০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। শেষ ধাপে এক হাজার ৬০০ প্রার্থীর ভাইভা নিয়েছে পিএসসি।

অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬