পিএসসির প্রশ্নফাঁসে অভিযুক্ত আওয়ামী লীগের নেতাকে বহিষ্কার

১৩ জুলাই ২০২৪, ০৬:২১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান

আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান © ফাইল ফটো

সরকারী কর্মকমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সম্পাদক রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত মিজানুর রহমান উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া কুটিরপাড় গ্রাম মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠন বিরোধী, শৃংখলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমানকে স্বীয় পদ থেকে বহিস্কার করা হলো।

এর আগে গতকাল শুক্রবার (১২ জুলাই) রাতে একটি বেসরকারি একটি টিভি চ্যানেলে পিএসসির প্রশ্নফাঁস এবং চাকরি বাণিজ্য চক্রের হোতা ও কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় এলাকার মিজানুর রহমান ওরফে এমডি মিজানের এ চক্রের সঙ্গে জড়িত থাকার সচিত্র প্রতিবেদন প্রকাশ পায়।

প্রতিবেদনে তারই আত্মীয় এটিএম মোস্তফার নামও উঠে আসে। বিষয়টি প্রকাশের পর পরই জাতীয় ইস্যুতে পরিণত হয়। এছাড়া জেলাজুড়ে এ ঘটনাটি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচিতরা নানা সমালোচনা করে পোস্ট দিতে থাকে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬