পিএসসি সদস্য অধ্যাপক হাসানুজ্জামানকে মারধর করে বরখাস্ত হন আবেদ

১০ জুলাই ২০২৪, ০৪:৪৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM
সৈয়দ আবেদ আলী

সৈয়দ আবেদ আলী © সংগৃহীত

বিসিএসের ক্যাডার এবং নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার পিএসসির সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী পিএসসি সদস্য অধ্যাপক হাসানুজ্জামানকে মারধর করে বরখাস্ত হয়েছিলেন। বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসির) সূত্রে এ তথ্য জানা যায়।

পিএসসির ওই সূত্র জানায়, ১৯৯৭ সালে যোগদানের পর থেকে সৈয়দ আবেদন আলী (জীবন) ৪ জন কর্মকর্তার গাড়ি চালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন বিজ্ঞ সদস্য মজিবুর রহমান বিশ্বাস, বিজ্ঞ সদস্য মো. মোজাম্মেল হক, বিজ্ঞ সদস্য মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, যুগ্মসচিব। পিএসসির বিজ্ঞ সদস্য প্রফেসর ড. হাসানুজ্জামান চৌধুরিকে মারপিটের ঘটনায় তিনিসহ ১১জন গাড়িচালক ২০০৫ সালের ১১ এপ্রিল প্রথম সাময়িক বরখাস্ত হন। এ মামলা থেকে ২০০৫ সালের ২৮ সেপ্টেম্বর অব্যাহতি পান। 

এরআগে গতকাল মঙ্গলবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদ আলীসহ ছয়জন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এদিন ১৭ আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে ছয়জন ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হন। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আদালত সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জবানবন্দি রেকর্ড করেন।

 
উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ আগস্ট ২০২৬
তাসনিম জারার বিরুদ্ধে মামলার আবেদন
  • ২০ আগস্ট ২০২৬
পে কমিশনের সুপারিশ ২০ হাজার টাকা কাটছাট করে ১৬ হাজার ৫০০ কর…
  • ২০ আগস্ট ২০২৬
‘ফ্যাসিবাদী সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নি…
  • ২০ আগস্ট ২০২৬
ড. ইউনূস-আসিফ নজরুল-নাহিদ-পিনাকী-ইলিয়াসসহ ২৭ জনের বিরুদ্ধে …
  • ২০ আগস্ট ২০২৬
সৌদির কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
  • ২০ আগস্ট ২০২৬