পিএসসি’র ৫ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

০৯ জুলাই ২০২৪, ০৭:২২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM
সাময়িক বরখাস্ত হওয়া পিএসসি’র তিন কর্মকর্তা

সাময়িক বরখাস্ত হওয়া পিএসসি’র তিন কর্মকর্তা © ফাইল ছবি

প্রশ্নফাঁসে অভিযুক্ত পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকালে কমিশনের জরুরি সভায় অভিযুক্তদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পিএসসি’র একটি দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাময়িক বহিষ্কার হওয়া পাঁচ কর্মকর্তা-কর্মচারী হলেন, পিএসসি’র উপ-পরিচালক আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, ডেসপাস রাইডার খলিলুর রহমান এবং অফিস সহায়ক সাজেদুল ইসলাম।

এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ ও বিতরণের সাথে জড়িত থাকা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্তৃক অপরাধ সংঘটনে সহায়তা করার অভিযোগে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের পাঁচ কর্মকর্তা-কর্মচারী সিআইডি কর্তৃক গ্রেফতার করে জেলে আটক রাখা হয়েছে। যেহেতু, এই কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩ এর ১১ ও ১৫ ধারা অনুযায়ী পল্টন থানায় ১৫/৩১০ নম্বর মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত আসামী; সেহেতু, এই কর্মকর্তা-কর্মচারীদের সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(২) অনুসারে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের প্রশাসন অধিশাখায় নিয়োজিত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা (subsistence allowance) প্রাপ্য হবেন।

তর্কে পারঙ্গম, সাধারণেও অসাধারণ— কেন আব্দুর রশীদকে তর্কবাগী…
  • ২০ আগস্ট ২০২৬
দুই হোটেলের পর এবার বারাসত মেডিকেলের লেডিস হোস্টেলে আগুন
  • ২০ আগস্ট ২০২৬
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আবু জাফর গ্রেপ্তার
  • ২০ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব পাবলিক হেলথে ভর্তি, আবেদন চ…
  • ২০ আগস্ট ২০২৬
ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে?
  • ২০ আগস্ট ২০২৬