দায় স্বীকার করতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে চান আবেদ আলীসহ ৭ আসামি

০৯ জুলাই ২০২৪, ০৩:৫১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৭ AM
আবেদ আলী

আবেদ আলী © ফাইল ছবি

গত ১২ বছরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন বিসিএসের ক্যাডার এবং নন-ক্যাডার নিয়োগ পরীক্ষা পরীক্ষাসহ প্রায় ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) গ্রেপ্তার হওয়া ১৭ আসামির মধ্যে ৭ জন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে  তাদের আদালতে হাজির করা হয়। এ সময় তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা।

দায় স্বীকার করে জবানবন্দি দিতে চাওয়া আসামিরা হলেন, চক্রের সক্রিয় সদস্য সৈয়দ আবেদ আলী (৫২), মো. খলিলুর রহমান, সাজেদুল ইসলাম (৪১), আবু সোলেমান মো. সোহেল (৩৫), মো. সাখাওয়াত হোসেন (৩৪), সাইম হোসেন (২০), লিটন সরকার (২৫)।

উল্লেখ্য, প্রশ্নফাঁসের অভিযোগে গতকাল দিনভর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবেদ আলীসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি।

গ্রেপ্তার হওয়া বাকি আসামিরা হলেন, নোমান সিদ্দিক (৪৪), খলিলুর রহমান, সাজেদুল ইসলাম (৪১), আবু সোলেমান মো. সোহেল (৩৫), জাহাঙ্গীর আলম (৫৮), এসএম আলমগীর কবীর (৪৯), প্রিয়নাথ রায় (৫১), মো. জাহিদুল ইসলাম (২৭), আবু জাফর (৫৭), শাহাদত হোসেন (৪৭), মামুনুর রশিদ (৩৫), নিয়ামুল হাসান (৩২), সাখাওয়াত হোসেন (৩৪), সাইম হোসেন (২০), লিটন সরকার (২৫) ও সৈয়দ সোহানুর রহমান সিয়াম (২২)।

উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ আগস্ট ২০২৬
তাসনিম জারার বিরুদ্ধে মামলার আবেদন
  • ২০ আগস্ট ২০২৬
পে কমিশনের সুপারিশ ২০ হাজার টাকা কাটছাট করে ১৬ হাজার ৫০০ কর…
  • ২০ আগস্ট ২০২৬
‘ফ্যাসিবাদী সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নি…
  • ২০ আগস্ট ২০২৬
ড. ইউনূস-আসিফ নজরুল-নাহিদ-পিনাকী-ইলিয়াসসহ ২৭ জনের বিরুদ্ধে …
  • ২০ আগস্ট ২০২৬
সৌদির কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
  • ২০ আগস্ট ২০২৬