৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৮ আগস্ট, সময়সূচি প্রকাশ

০৪ জুলাই ২০২৪, ০৯:০৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) © ফাইল ফটো

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) পিএসসি থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ আগস্ট থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

এতে আরও বলা হয়, নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে প্রার্থীদের আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের ওপর এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু মানসিক দক্ষতা বিষয়ে পরীক্ষা শুরু হবে বেলা সাড়ে ১২টায়। বিভাগভিত্তিক ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা চলবে।

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি দেখুন এখানে

পরীক্ষার হল ও আসন বিন্যাসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে, গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন। উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ আগস্ট ২০২৬
তাসনিম জারার বিরুদ্ধে মামলার আবেদন
  • ২০ আগস্ট ২০২৬
পে কমিশনের সুপারিশ ২০ হাজার টাকা কাটছাট করে ১৬ হাজার ৫০০ কর…
  • ২০ আগস্ট ২০২৬
‘ফ্যাসিবাদী সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নি…
  • ২০ আগস্ট ২০২৬
ড. ইউনূস-আসিফ নজরুল-নাহিদ-পিনাকী-ইলিয়াসসহ ২৭ জনের বিরুদ্ধে …
  • ২০ আগস্ট ২০২৬
সৌদির কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
  • ২০ আগস্ট ২০২৬