৪৪তম বিসিএসের ভাইভা পূর্ণাঙ্গ বোর্ডে যাচ্ছে জুলাইয়ে

১৮ জুন ২০২৪, ০৯:৩৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। নন-ক্যাডারে বিভিন্ন পদে নিয়োগের মৌখিক পরীক্ষা চলমান থাকায় বর্তমানে ৬টি বোর্ডে বিসিএসের ক্যাডার পদের ভাইভা নেওয়া হচ্ছে। আগামী জুলাই মাস থেকে পূর্ণাঙ্গ বোর্ডে ক্যাডার পদের ভাইভা নেওয়া হবে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র জানিয়েছে, নন-ক্যাডারের ইন্সট্রাক্টর মৌখিক পরীক্ষা আগামী  ২৬ জুন। এর পর ১ জুলাই থেকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তিন ক্যাটাগরির মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা চলবে ৮ জুলাই পর্যন্ত। 

পিএসসির একজন কর্মকর্তা জানিয়েছেন, ৯ জুলা থেকে পূর্ণাঙ্গ বোর্ডে ৪৪তম বিসিএসের ভাইভা নেওয়াশুরু শুরু হবে। এরপর এই বিসিএসের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ বোর্ডেই বিসিএসের ভাইভা নেওয়া হবে।

৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়, আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।

এরপর ২০২২ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
  • ২০ আগস্ট ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
  • ২০ আগস্ট ২০২৬
নতুন টুর্নামেন্টের উদ্যোগ বিসিবির, সূচি ঘোষণা
  • ২০ আগস্ট ২০২৬
মুখ চেপে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মনপুরায় জেলের জালে ২ কেজির ইলিশ, ৯ হাজারে বিক্রি
  • ২০ আগস্ট ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬