জুনিয়র ইন্সট্রাক্টরদের রিট নিয়ে নতুন তথ্য জানাল পিএসসি

১০ জুন ২০২৪, ০৫:৫৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের মৌখিক পরীক্ষা নিয়ে আদালতে রিট দায়ের করেছেন ক্রাফটস ইন্সট্রাক্টর পদের প্রার্থীরা। রিটের প্রেক্ষিতে ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন আদালত। আদালতের স্থগিতাদেশ ভ্যাকেট করতে আপিল করা হবে বলে জানা গেছে।

আজ সোমবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, জুনিয়র ইন্সট্রাক্টরদের মধ্যে ক্রাফটস ইন্সট্রাক্টর পদের প্রার্থীরা আদালতে রিট করেছেন। তারা ৫০ শতাংশ পদের বিপরীতে সরাসরি নিয়োগ চাচ্ছেন। যেটি বাস্তব সম্মত নয়। আমরা হাইকোর্টে আপিল করব। এজন্য আমাদের আইন শাখা কাগজপত্র রেডি করছে।

ওই কর্মকর্তা আরও বলেন, আমরা আইসিটি শাখাকে ফলাফল তৈরির প্রস্তুতি নিয়ে রাখার অনুরোধ করেছি। হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছে সেটির ওপর ১০ দিনের ভ্যাকেট নিয়ে আসতে পারলেও আমরা ফল প্রকাশ করতে পারবো।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি থেকে জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হয়। কয়েক ধাপে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষা গত ২৭ মে শেষ হয়েছে।

জানা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে ৪৪ ক্যাটাগরিতে ৩ হাজার ২০০ জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। এজন্য ৭ হাজার ৪০০ প্রার্থীর কাছে ২০২৩ সালের মে মাসে কাগজপত্র জমা নেয় পিএসসি। প্রথম দুই ধাপে প্রায় ৫ হাজার ৮০০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। শেষ ধাপে এক হাজার ৬০০ প্রার্থীর ভাইভা নিয়েছে পিএসসি।

 
মরুভূমিতে ইসরায়েলের সামরিক ঘাঁটি, যেভাবে শনাক্ত করল ইরাক
  • ১১ মে ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ডুয়েট, পদ ৩৩, আবেদন ৭ …
  • ১১ মে ২০২৬
যৌনবাহিত রোগ সিফিলিস, চিকিৎসা না নিলে প্রাণঘাতী হওয়ার ঝুঁকি
  • ১১ মে ২০২৬
চমক রেখে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা
  • ১১ মে ২০২৬
তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, সিলেটে জলাবদ্ধতার সত…
  • ১১ মে ২০২৬
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9