৪৬তম বিসিএস

নতুন রেকর্ড গড়তে যাচ্ছে পিএসসি, প্রিলির ফল হতে পারে কাল

০৮ মে ২০২৪, ০৫:৩৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার (০৯ মে) প্রকাশ করা হতে পারে। প্রিলির ফল প্রকাশ নিয়ে সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আগামীকাল ফল প্রকাশিত হলে দ্রুত প্রিলির ফল প্রকাশের নতুন রেকর্ড গড়বে পিএসসি। এর আগে মাত্র ১৭ দিনে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। আগামীকাল বৃহস্পতিবার ৪৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশিত হলে মাত্র ১৩ দিনে ফল প্রকাশের নতুন রেকর্ড হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল কমিশনের সভা ডাকা হয়েছে। বিকাল ৩টা অথবা সাড়ে ৩টায় এ সভা হওয়ার কথা রয়েছে। সভায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত হতে পারে।

এর আগে গত শুক্রবার (২৬ এপ্রিল) দেশের ৮ বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় দুপুর ১২টায়।

পরীক্ষা শেষ হওয়ার পর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল কবে প্রকাশ করা হবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে আমরা দ্রুত ফল প্রকাশ করতে চাই। ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করতে যে সময় লেগেছিল, চেষ্টা করবো এর চেয়েও কম সময়ের মধ্যে ফল প্রকাশ করার।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫ শতাংশ। 

এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

পার্বত্য অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে হাজির প্রতিমন্ত্রী, শিশ…
  • ১১ মে ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইউজিসি
  • ১১ মে ২০২৬
বিনা খরচে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন সৌদি আরবে, মাসি…
  • ১১ মে ২০২৬
শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা বলছে মাউশি
  • ১১ মে ২০২৬
অর্ধেক খরচে দেশেই উৎপাদন হবে হাম-ডেঙ্গু ও জলাতঙ্কের টিকা
  • ১১ মে ২০২৬
বিশ্বকাপের আগে অস্বস্তিতে আর্জেন্টিনা
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9