৪৪তম বিসিএসের ভাইভার সিডিউল দেখুন এখানে

২৯ এপ্রিল ২০২৪, ০৮:০৭ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
পিএসসির সামনে চাকরিপ্রার্থীরা

পিএসসির সামনে চাকরিপ্রার্থীরা © ফাইল ছবি

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ৮ মে থেকে শুরু হবে। ভাইভার তারিখ জানিয়ে সিডিউল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২৯ মে) এ সিডিউল প্রকাশ করা হয়।

২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়, আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি। এরপর ২০২২ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন। ৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। 

৪৪তম বিসিএসের ভাইভার সিডিউল দেখতে এখানে ক্লিক করুন

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১০৩, আবেদন শুরু আজ
  • ০২ এপ্রিল ২০২৬
সিলেটে ধর্মঘট স্থগিত করলেন পেট্রোল পাম্প মালিকরা
  • ০২ এপ্রিল ২০২৬
ফ্লোরিডায় ভাইস মেয়রকে গুলি করে হত্যা
  • ০২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় দুই ভুয়া দন্তকিৎসককে জরিমানা-কারাদণ্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ডিজিটাল মার্কেটিংয়ে এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, কর্মস্থল ঢ…
  • ০২ এপ্রিল ২০২৬
গাজীপুরে তিন ফিলিং স্টেশনকে ৮২ হাজার টাকা জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬