ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিড নুর-রাশেদরা বিএনপির এত ক্ষতি করলেও টু শব্দ হয় না: ডাকসু নেত্রী জুমা

১৯ অক্টোবর ২০২৬, ০২:৫২ PM
ইশরাক ও জুমা

ইশরাক ও জুমা © টিডিসি সম্পাদিত ছবি

‎যারা ইশরাকের পদত্যাগে নিজেদের বিজয়ী ভাবছেন, তাদেরকে ‘মহাবোকা’ বলে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ একাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 
‎
‎পোস্টে তিনি বলেন, ‘ইশরাক হোসেনের পদত্যাগে যারা ভাবতেছেন জিতে গেছেন, আপনারা মহাবোকা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এই একটা লোক ছিল যে মুক্তিযোদ্ধার সন্তান ও জুলাইয়ের শক্তি।’
‎
‎দলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘ইশরাকের মতো ত্যাগীরা পদত্যাগের নির্দেশ পায় আর নুর- রাশেদের মতো হাইব্রিড চাটাগুলো ভাঁড় বকে বিএনপির এতো ক্ষতি করার পরেও কোনো টুশব্দ হয়না।’ 

তিনি প্রশ্ন রাখেন, ‘এই বিএনপি সাস্টেইন করবে কীভাবে?’
‎
‎উল্লেখ্য, সোমবার সকালে ফেসবুক পোস্টে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন। ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবো এবং সাংবাদিকদের মুখোমুখি হবো, ইনশাআল্লাহ।’
‎
‎এর আগে গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন ব্রেকিং নিউজ হিসেবে ইশরাক হোসেনকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এমন খবর দিলে তোলপাড় শুরু হয়।
‎
‎পরে দেশের সংবাদ মাধ্যমে ওই একই খবর প্রচার শুরু হলে প্রথমে তা কার্যত প্রত্যাখ্যান করেছিলেন ইশরাক হোসেন।
‎
‎রবিবার রাত পৌনে এগারটায় তার ভেরিফায়েড পেজে তার ছবিসহ দেওয়া পোস্টে বলা হয়, ‘গণমাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত খবর অসত্য ও বিভ্রান্তিকর’।
‎

বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের
  • ১৩ নভেম্বর ২০২৬
এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950