৪৬তম বিসিএস

দ্রুত প্রিলির ফল প্রকাশের নতুন রেকর্ড গড়তে চায় পিএসসি

২৮ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

মাত্র ১৭ দিনে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে দ্রুত প্রিলির ফল প্রকাশের নতুন রেকর্ড করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশের ক্ষেত্রে এ রেকর্ড ভাঙতে চায় সাংবিধানিক সংস্থাটি।

পিএসসি সূত্রে জানা গেছে, সারা দেশ থেকে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ওএমআর শিট আসতে শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে ওএমআর শিট মূল্যায়ন শুরু হবে। এরপর তা সফটওয়্যারের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এরপর ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল কবে প্রকাশ করা হবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে আমরা দ্রুত ফল প্রকাশ করতে চাই। ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করতে যে সময় লেগেছিল, চেষ্টা করবো এর চেয়েও কম সময়ের মধ্যে ফল প্রকাশ করার।

এর আগে গত শুক্রবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেশের ৮ বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় দুপুর ১২টায়।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫ শতাংশ। 

এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬