৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগের তারিখেই, বিজ্ঞপ্তি কাল

২৮ এপ্রিল ২০২৪, ০৪:২১ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
পিএসসি

পিএসসি © ফাইল ছবি

আগামী ৮ মে থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আগামীকাল প্রকাশ করা হবে।
রবিবার (২৮ এপ্রিল) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৭৩২ জন প্রার্থী।
৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।
এরপর গত বছরের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী পাস করেন।
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে।
এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

 
ঢাকার বাতাস আজ মাঝারি মানের, বায়ুদূষণে শীর্ষে দিল্লি
  • ১৮ এপ্রিল ২০২৬
সার্ভেইলেন্সের ম্যান্ডেট আসলে কার?
  • ১৮ এপ্রিল ২০২৬
হুথিদের ভয়ে দীর্ঘ পথে ঘুরছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ …
  • ১৮ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডির সুযোগ
  • ১৮ এপ্রিল ২০২৬
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬