বিসিএস পরীক্ষা দিতে না পেরে রাস্তায় গড়াগড়ি

২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৯ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
ফাহাদকে রাস্তায় ঠুকরে গড়াগড়ি খেতে দেখা যায়

ফাহাদকে রাস্তায় ঠুকরে গড়াগড়ি খেতে দেখা যায় © সংগৃহীত

দেশের ৮টি বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীরা পিএসসির নির্দেশনা অনুযায়ী শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করেছেন। তাই সকাল সাড়ে ৯টার পর পরীক্ষা কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে এ সময়ের মধ্যে কেন্দ্রে যেতে না পারায় রাজশাহীতে ফাহাদ ফয়সাল নামে এক পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। এই সময় তাকে রাস্তায় ঠুকরে গড়াগড়ি খেতে দেখা যায়। রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদের পেছনে থাকা মসজিদ মিশন একাডেমি পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

পরীক্ষা দিতে না পারায় তিনি বলেন ‘স্যার এবারের জন্য হলেও আমাকে পরীক্ষা দিতে দিন, এটা আমার জীবনের শেষ পরীক্ষা। তা না হলে আমি মরে যাব স্যার! একটা সুযোগ দিন স্যার। 

ফাহাদ তখন বারবার বলতে থাকেন, আমি মরে যাব, এই পরীক্ষা না দিতে পারলে আমি মরে যাব স্যার। আমি আর বাঁচবো না।

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ফাহাদ ফয়সালের। ফাহাদ ফয়সালের বাড়ি নওগাঁ জেলায়।

পরীক্ষা দিতে না পারার কারণ হিসেবে জানা গেছে, পরীক্ষা শুরুর কথা ছিল সকাল ১০টায়। নিয়ম ছিল তার আধাঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। ফাহাদ কেন্দ্রের সামনে এসেছিলেন ৯টা ৪০ মিনিটে। এরই মধ্যে পরীক্ষাকেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই তাকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। ভেতরে ঢুকতে দিতে পুলিশকে অনুরোধ করেন ফাহাদ। কিন্তু পুলিশ রাজি হয়নি। এতেই ফাহাদের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়।

আরো পড়ুন: এক মিনিটের দেরিতে বিসিএসের স্বপ্ন শেষ শাউলিনার 

এই কষ্টে তিনি কেন্দ্রের সামনেই চিৎকার করে কেঁদেছেন। আহাজারি করেন। তবুও মন গলেনি কেন্দ্রের সংশ্লিষ্টদের।

এই ঘটনার সময় ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ এভাবে রাস্তায় পড়ে থাকার পর ফাহাদ সেখান থেকে উঠে চলে যান। পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।

জানতে চাইলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক নূর আহমেদ মাছুম বলেন, কয়েকদিন আগে চেয়ারম্যান সব কেন্দ্রসচিবদের সঙ্গে ভার্চ্যুয়াল মিটিং করেন। তিনি নির্দেশ দেন, পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে কেউ কেন্দ্রে প্রবেশ না করলে তাকে যেন আর ঢুকতে দেওয়া না হয়। সেই নির্দেশনাই আজ পরীক্ষা গ্রহণকালে বাস্তবায়ন করা হয়েছে মাত্র। ওই পরীক্ষার্থীরই সময়মতো আসা উচিত ছিল। এজন্য কর্তৃপক্ষ দায়ী নয়।

এর আগে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে। এরপর পরীক্ষাকেন্দ্রের ফটক বন্ধ করে দেওয়া হবে।

আরো পড়ুন: প্রতিবছর একটি বিসিএস শেষের পরিকল্পনা পিএসসির

প্রিলিমিনারি পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইলফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো প্রার্থী পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না।

পরীক্ষাকেন্দ্রের গেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইলফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধসামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর ২৯টি কেন্দ্রে বিভাগের আট জেলা থেকে পরীক্ষার্থী ছিল ৩১ হাজার ৯৪৭ জন। এরমধ্যে পরীক্ষা দিয়েছেন ২৪ হাজার ১১৮ জন। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত সুষ্ঠুভাবেই পরীক্ষা নেওয়া হয়। তবে পরীক্ষা চলাকালে শাহ মখদুম কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়া অন্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশেই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধা…
  • ২৫ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ২৫ মার্চ ২০২৬
ঢাবির তিন বিভাগে ৪৬ আসন শূন্য, যোগ্যদের কাছ থেকে আবেদন আহবান
  • ২৫ মার্চ ২০২৬
দেশে স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে যত?
  • ২৫ মার্চ ২০২৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা
  • ২৫ মার্চ ২০২৬
বাড়ি থেকে তুলে নিয়ে ইউটিউবারকে পিটিয়ে হত্যা
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence