টিএসসি’র মৌখিক পরীক্ষা শুরুর তারিখ জানাল পিএসসি

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM
লোগো

লোগো © ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) মৌখিক পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চলতি মাসের শেষ দিকে একটি ক্যাটাগরির মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে টিএসসি’র একটি ক্যাটাগরির মৌখিক পরীক্ষা শুরু হবে। এই ক্যাটাগরির পরীক্ষা চলবে ৫ মার্চ পর্যন্ত। অন্য ক্যাটাগরির পরীক্ষার তারিখ পরবর্তীতে পুনরায় নতুন করে নির্ধারণ করা হবে। পিএসসি’র নানা কাজ থাকায় কিছুদিন বিরতি নিয়ে পরীক্ষা নেওয়া হবে বলেও জানান ওই কর্মকর্তা। 

আগামী ৫ মার্চ পর্যন্ত জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা চলবে। এর মধ্যে টিএসসি’র ভাইভা কীভাবে নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‍জুনিয়র ইন্সট্রাক্টর এবং টিএসসি’র ভাইভা একসঙ্গে চলবে। সেভাবেই মৌখিক পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি থেকে জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। প্রতিদিন ১২টি বোর্ডে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বোর্ডে পিএসসি’র একজন সদস্য, দুইজন এক্সপার্ট এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন। সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তথ্যমতে, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে ৪৪ ক্যাটাগরিতে ৩ হাজার ২০০ জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। এজন্য ৭ হাজার ৪০০ প্রার্থীর কাছে গত বছরের মে মাসে কাগজপত্র জমা নেয় পিএসসি। তবে ৪৪ ক্যাটাগরির পরিবর্তে এখন ৪৩ ক্যাটাগরির মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা
  • ১১ মে ২০২৬
নতুন প্রো-ভিসি পাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, ভিসিকেও সরিয়ে দে…
  • ১১ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ১১ মে ২০২৬
বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর হচ্ছে আহমদ ছফার কবর
  • ১১ মে ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১১ মে ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ‘৪র্থ বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ-২০২৬…
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9