৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পিছিয়ে কবে হতে পারে, জানাল পিএসসি

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা রোজার ঈদের পর আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২০ থেকে ২৬ এপ্রিলের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হতে পারে। পরীক্ষার তারিখ পূর্ণ কমিশনের সভায় চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আগামী ৯ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন থাকায় ওইদিন ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে না। ৯ মার্চের পরিবর্তে এপ্রিলের শেষ দিকে পরীক্ষা আয়োজনের বিষয়ে ভাবা হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ২০ এপ্রিল থেকে ২৬ এপ্রিলের মধ্যে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হতে পারে। প্রাথমিকভাবে এমন আলোচনাই হয়েছে। পরীক্ষার তারিখ চূড়ান্ত হবে পূর্ণ কমিশনের সভায় বলেও জানান ওই কর্মকর্তা।

পূর্ণ কমিশনের সভা কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, সভার কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাসহ আরও বেশ কিছু বিষয় রয়েছে। ওই বিষয়গুলোর কার্যবিবরণী চূড়ান্ত হওয়ার পর সভার তারিখ নির্ধারণ হতে পারে।

জানা গেছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ কর্ম কমিশন। যার আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এবার বিভিন্ন ক্যাডারে শূন্য পদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এই বিসিএসে সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এর পরপরই সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত
  • ২১ মার্চ ২০২৬
ঈদের শুভেচ্ছাবার্তায় যা বললেন মুজতবা খামেনি
  • ২১ মার্চ ২০২৬
জামায়াত নেতাদের কে কোথায় ঈদ করছেন
  • ২১ মার্চ ২০২৬
ঈদে নতুন কাপড় পরিধানে যে দোয়া পড়বেন
  • ২১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমেই হবে মেধার সুষম বণ্টন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দ ছোটবেলার স্মৃতি আর এখনকার অনুভূতি
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence