৪৬তম বিসিএসের প্রিলি পরীক্ষা নিয়ে যা বললেন চেয়ারম্যান

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন

পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন © ফাইল ছবি

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কবে আয়োজন করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পূর্ণ কমিশনের সভায় প্রিলি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক গ্রুপে রোজার ঈদের পর পরীক্ষা হবে বলে খবর ছড়িয়েছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পিএসসি চেয়ারম্যান আরও বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারবো না। কেননা বিষয়টি কমিশনের সভায় চূড়ান্ত হবে। কমিশনের সদস্যরা যদি ঈদের পর পরীক্ষা আয়োজনে মত দেন তাহলে ঈদের পর পরীক্ষা হতে পারে।’

পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, আগামী ৯ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন থাকায় ওইদিন ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে না। আগামী ৮ মার্চ প্রিলি পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা হলেও সেটি আলোর মুখ দেখবে কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।  

ওই সূত্র আরও জানায়, পিএসসি’র বেশ কয়েকজন সদস্য ঈদের পর এপ্রিলে পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা করছেন। সে হিসেবে ঈদের পর পরীক্ষা নেওয়া হতে পারে। তবে সবকিছুই পূর্ণ কমিশনের সভায় চূড়ান্ত হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি সপ্তাহে পূর্ণ কমিশনের সভা হওয়ার সম্ভাবনা কম। ৪৬তম বিসিএসসহ আরও বেশ কয়েকটি বিষয়ের যুক্ত করে সভার এজেন্ডা নির্ধারণ করা হবে। এরপর সভার তারিখ জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ কর্ম কমিশন। যার আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে ১০ ডিসেম্বর থেকে ৪৬তম বিসিএসের আবেদন শুরু হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এবার বিভিন্ন ক্যাডারে শূন্য পদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এই বিসিএসে সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এর পরপরই সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close