টিএসসি’র ভাইভা নিয়ে যা জানাল পিএসসি

০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩৩ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ ঘোষণার পর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) মৌখিক পরীক্ষার ভাইভার তারিখ ঘোষণা করা হতে পারে। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এই প্রার্থীদের পরীক্ষা শুরু হতে পারে।

আজ সোমবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক দায়িত্বশীল সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছে।

পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, ‘আগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা হবে। টিএসসি’র ভাইভা এবং ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির তারিখ যেন একসঙ্গে না হয়ে যায় সেজন্য টিএসসি’র প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ একটু দেরিতে ঘোষণা করা হতে পারে। চলতি সপ্তাহে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হতে পারে। এরপর টিএসসি’র মৌখিক পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।’

ওই কর্মকর্তা আরও জানান, ‘আমাদের পরিকল্পনা হলো- পলিটেকনিক ইনস্টিটিউটের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই টিএসসি’র মৌখিক পরীক্ষা শুরু করা করা। কেননা সামনে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে। তখন নন-ক্যাডারের ভাইভা নেওয়া কঠিন হয়ে যাবে। সেজন্য দ্রুত টিএসসি’র ভাইভা শুরুর পরিকল্পনা রয়েছে।’

জানা গেছে, আগামী ৪ ফেব্রুয়ারি থেকে জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হবে। মৌখিক পরীক্ষা চলবে ৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন ১২টি বোর্ডে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বোর্ডে পিএসসি’র একজন সদস্য, দুইজন এক্সপার্ট এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন। সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তথ্যমতে, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে ৪৪ ক্যাটাগরিতে ৩ হাজার ২০০ জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। এজন্য ৭ হাজার ৪০০ প্রার্থীর কাছে গত বছরের মে মাসে কাগজপত্র জমা নেয় পিএসসি। তবে ৪৪ ক্যাটাগরির পরিবর্তে এখন ৪৩ ক্যাটাগরির মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।

এসএসসির ভূগোল ও পরিবেশ পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ১১ মে ২০২৬
দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসছে: শিক্ষামন্ত্রী
  • ১১ মে ২০২৬
পবিপ্রবিতে ভিসিবিরোধী আন্দোলনকারী বিএনপিপন্থীদের ওপর আরেক অ…
  • ১১ মে ২০২৬
প্রো-ভিসি পদে বহিরাগত নয়- জাতীয়তাবাদী আদর্শের কাউকে চায় গাক…
  • ১১ মে ২০২৬
ইউজিসির গবেষণা প্রকল্প পেলেন রাবিপ্রবির দুই শিক্ষক
  • ১১ মে ২০২৬
ফের শান্ত-মুমিনুলের আধিপত্য, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9