শিক্ষা প্রকৌশলের ৯৫৬ প্রার্থীর মৌখিক পরীক্ষা নিয়ে নতুন জটিলতা

১১ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
লোগো

লোগো © ফাইল ছবি

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৯ম থেকে ১২তম গ্রেডে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৫৬ প্রার্থীর মৌখিক পরীক্ষা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। ফেব্রুয়ারি মাসে এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরুর পরিকল্পনা থাকলেও তা হচ্ছে না। প্রায় ১০ মাস আগে এ নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, শিক্ষা প্রকৌশলে নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের কাগজপত্র যাচাইয়ে কিছু অসঙ্গতি দেখা দিয়েছে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছিল। সম্প্রতি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে লিখিতভাবে মতামত দিয়েছে।

ওই সূত্র আরও জানায়, মন্ত্রণালয়ের পাঠানো মতামত নিয়ে কিছু সমস্যা থাকায় বিষয়টি পূর্ণ কমিশনে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। পূর্ণ কমিশনের সভায় সহকারী প্রকৌশলীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কাজেই মৌখিক পরীক্ষা শুরু করতে বেশ দেরি হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা গতকাল বুধবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ফেব্রুয়ারিতে শিক্ষা প্রকৌশলের বিভিন্ন ক্যাটাগরির মৌখিক পরীক্ষা শুরু করতে চেয়েছিলাম। তবে কিছু জটিলতা রয়েছে। এই জটিলতা পূর্ণ কমিশনের সভায় নিরসন করার পর মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।’

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), উপ সহকারী প্রকৌশলী (যন্ত্র), ড্রাফটসম্যান ও এস্টিমেটর পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৯৫৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এই প্রার্থীদের মৌখিক পরীক্ষা দীর্ঘদিন ধরে শুরু না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা।

ঢামেক চিকিৎসককে মারধর, চাঁদা দাবির মামলায় আসামি ফারহান ৫ দি…
  • ২২ আগস্ট ২০২৬
হাসপাতাল-চিকিৎসকদের টার্গেট করা হচ্ছে চাঁদাবাজির উদ্দেশ্যে
  • ২২ আগস্ট ২০২৬
গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আবেদন
  • ২২ আগস্ট ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু নিয়ে ইউজিসিকে নীতিমালা…
  • ২২ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ…
  • ২২ আগস্ট ২০২৬
রবিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার যেসব এলাকায়
  • ২২ আগস্ট ২০২৬