পরীক্ষা শুরু ৪ ফেব্রুয়ারি

এক ক্যাটাগরি বাদ দিয়েই হবে জুনিয়র ইন্সট্রাক্টরের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি

১০ জানুয়ারি ২০২৪, ০৬:১৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে (টিএসসি) জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি থেকে একটি ক্যাটাগরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত জটিলতার কারণে এখনো বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়নি বলে জানা গেছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র জানিয়েছে, জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি অনেক আগেই নেওয়া হয়েছিল। ৪৪টি ক্যাটাগরিতে ৭ হাজার ৪০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতিও শুরু করা হয়েছিল। তবে একটি ক্যাটাগরি নিয়ে সমস্যা দেখা দেওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হচ্ছে। 

নাম প্রকাশ না করার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা আজ বুধবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জুনিয়র ইন্সট্রাক্টরের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আমরাও সমস্যার মধ্যে রয়েছি। প্রথম দিকে শতাধিক প্রার্থীর সার্টিফিকেট জনিত সমস্যা হয়েছে। এখন আবার পুরো একটি ক্যাটাগরি বাদ দিতে হচ্ছে। ক্যাটাগরি বাদ দেওয়া হলেও ফলাফল একসঙ্গে প্রকাশ করতে হবে। সেজন্য বিষয়টি নিয়ে জটিলতা দেখা দিয়েছে।’

ওই কর্মকর্তা আরও জানান, ‘সব জটিলতা নিরসন করে আমরা চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। যদিও চলতি সপ্তাহের আর একদিন বাকি। আগামীকাল সম্ভব না হলে আগামী সপ্তাহের সোমবারের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। বিজ্ঞপ্তি দেরিতে প্রকাশিত হলেও মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন হবে না। আগামী ৪ ফেব্রুয়ারি থেকেই জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হবে।’

জানা গেছে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। মৌখিক পরীক্ষা চলবে ৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন ১২টি বোর্ডে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বোর্ডে পিএসসি’র একজন সদস্য, দুইজন এক্সপার্ট এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন। সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তথ্যমতে, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে ৪৪ ক্যাটাগরিতে ৩ হাজার ২০০ জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। এজন্য ৭ হাজার ৪০০ প্রার্থীর কাছে গত মে মাসে কাগজপত্র জমা নেয় পিএসসি। তবে ৪৪ ক্যাটাগরির পরিবর্তে এখন ৪৩ ক্যাটাগরির মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে পিএসসি।

ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, আবেদন…
  • ২১ মার্চ ২০২৬
রাষ্ট্রপতিকে অপসারণ করতেই হবে, কোনো বিকল্প নেই: নাসীরুদ্দীন 
  • ২১ মার্চ ২০২৬
বড় বোনের বাড়িতে ঈদ করতে এসে হামলায় গৃহবধূ নিহত
  • ২১ মার্চ ২০২৬
ছেলের রোজা নিয়ে গর্ব, শৈশবের স্মৃতিতে ভাসলেন তাসকিন
  • ২১ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও প্রত্যাশা
  • ২১ মার্চ ২০২৬
আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence