৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি ১০ জানুয়ারি

০৮ জানুয়ারি ২০২৪, ০৫:৩৭ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হতে পারে। পরীক্ষার তারিখ জানিয়ে ১০ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি যে কোনো সময় প্রকাশিত হবে। ২০ জানুয়ারির পর যে কোনো দিন এই বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে।’

পিএসসি’র একটি নির্ভরযোগ্য সূত্র আজ সোমবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে অনানুষ্ঠানিকভাবে একটি সভা হয়েছে। সভায় ২৩ জানুয়ারি থেকে লিখিত পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী বিজ্ঞপ্তি তৈরির কাজ শুরু করেছে পিএসসি’র ক্যাডার শাখা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র ক্যাডার শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকভাবে ২৫ জানুয়ারি থেকে লিখিত পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছিল। তবে পিএসসি’র অনানুষ্ঠানিক সভায় পরীক্ষার তারিখ কিছুটা এগিয়ে আনা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি থেকে লিখিত পরীক্ষা শুরু হবে।’ 

ওই কর্মকর্তা আরও জানান, ‘৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি তৈরির কাজ শুরু হয়েছে। কবে কোন বিষয়ের পরীক্ষার হবে সেটি চূড়ান্ত করতে একদিনের মতো সময় লাগবে। আশা করছি আগামী ১০ জানুয়ারি ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।’

গত ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এ পরীক্ষা শেষ হওয়ার কথা ছিলো ৪ ডিসেম্বর। আর কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর শুরু হয়ে ১১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিলো। 

চলতি বছরের ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন।

গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয় ১২ হাজার ৭৮৯ জন। প্রিলিমিনারি পরীক্ষার পর সবচেয়ে কম সময়ে এ ফল প্রকাশ করে পিএসসি। 

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন
  • ১৩ মার্চ ২০২৬
ভোট গণনার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন…
  • ১৩ মার্চ ২০২৬
ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
  • ১৩ মার্চ ২০২৬
সংসদে দেওয়া হেডফোনের দাম কত?
  • ১৩ মার্চ ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের গুলিতে আহত ২
  • ১৩ মার্চ ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্র…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081