৪৬তম বিসিএসে যত আবেদন পড়ল

০৩ জানুয়ারি ২০২৪, ০৬:০০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৬তম বিসিএসের চাকরিপ্রার্থীদের আবেদন ফি জমা দেওয়ার সুযোগ শেষ হচ্ছে আজ বুধবার। আজ রাত ১২টা পর্যন্ত আবেদন ফি পরিশোধের সুযোগ পাবেন বিসিএসপ্রত্যাশীরা। গত রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় আবেদনগ্রহণ শেষ হয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, বুধবার (৩ জানুয়ারি) দুপুর ২টা পর্যন্ত ৩ লাখ ৩৬ হাজার ৪২৭ জন প্রার্থী আবেদন ফি জমা দিয়েছেন। আবেদন সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ছাড়াতে পারে। 

এদিকে আগামী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন যেকোনো একটি শুক্রবার প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘এসএসসি পরীক্ষা চলাকালীন যেকোনো ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করা হবে। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে পরীক্ষা হতে পারে। যেদিন এসএসসি পরীক্ষা থাকবে না সেদিন পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে শুক্রবারকে বেছে নেওয়া হতে পারে বলেও জানান ওই কর্মকর্তা।’

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আয়োজন করা হতে পারে। পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তারিখ চূড়ান্ত হওয়ার পর বিজ্ঞপ্তি আকারে তা জানিয়ে দেওয়া হবে।’

এর আগে গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবারের বিসিএসে রাষ্ট্রীয় কাঠামোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের শূন্য থাকা আসনে মোট ৩১৪০ জন ক্যাডার নিয়োগ পাবেন। 

পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের বিসিএসে প্রশাসন, পুলিশ, পররাষ্ট্রসহ প্রশাসনের বিভিন্ন ক্যাডার পদে সুযোগ পাবেন মোট ৪৮৯ জন। এছাড়াও রেলওয়ে প্রকৌশল, সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য প্রকৌশলসহ সংশ্লিষ্ট শূন্য পদগুলোতে মোট ২০৭৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এবারের বিসিএসে শিক্ষায় নিয়োগ পাবেন ৪২৯ জন। এর মধ্যে সাধারণ শিক্ষা, সরকারি সাধারণ কলেজ সমূহের শূন্য পদে নিয়োগ পাবেন প্রার্থীরা। এছাড়াও সাধারণ শিক্ষায় সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহে আলাদা করে নিয়োগ পাবেন প্রার্থীরা। এসব কলেজে বিভিন্ন বিষয়ে মোট ৯১টি শূন্য পদের কথা জানিয়েছে পিএসসি। এর বাইরেও শিক্ষায় কারিগরিসহ বিশেষায়িত বিভিন্ন প্রতিষ্ঠানে আরও নিয়োগ দেওয়া হবে ৫৭ জনকে। 

ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ
  • ১৩ মার্চ ২০২৬
দুই দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ১৩ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় শিক্ষা সফর স্থগিত করে…
  • ১৩ মার্চ ২০২৬
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ মার্চ ২০২৬
আজ থেকে শুরু ঈদ ফেরত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
  • ১৩ মার্চ ২০২৬
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081